Home খেলাধুলা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের স্কোয়াড ঘোষণা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের স্কোয়াড ঘোষণা

2
0

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। দলে ফিরেছেন তাসকিন আহমেদ; বাদ পড়েছেন সৌম্য সরকার।

পেস আক্রমণে তাসকিনের সঙ্গে রয়েছেন হাসান মাহমুদ, এবাদত হোসেন ও শরিফুল ইসলাম। আর স্পিন বিভাগে আছেন তাইজুল ইসলাম, নাঈম হাসান ও মেহেদি হাসান মিরাজ।

ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে হতাশাজনক ফলের পর এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্য টাইগারদের।

আগামী ২৮ অক্টোবর রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট ৫ নভেম্বর থেকে মাঠে গড়াবে সিলেটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here