Home খেলাধুলা আর্জেন্টিনা ডাগআউটে দীর্ঘ হচ্ছে স্কালোনি অধ্যায়

আর্জেন্টিনা ডাগআউটে দীর্ঘ হচ্ছে স্কালোনি অধ্যায়

1
0

মেটলাইফে স্পেনের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে হারের পর আর্জেন্টিনার কোচের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন লিওনেল স্কালোনি। তবে এবার সেই অনিশ্চয়তা কাটতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার ডাগআউটে দেখা যেতে পারে স্কালোনিকে।

স্প্যানিশ গণমাধ্যামের তথ্য অনুযায়ী, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে নতুন চুক্তির মূল বিষয়গুলোতে সমঝোতায় পৌঁছেছেন বিশ্বকাপজয়ী এই কোচ।

প্রস্তাবিত চুক্তি অনুযায়ী প্রথমে ২০২৮ কোপা আমেরিকা পর্যন্ত দায়িত্বে থাকবেন তিনি। এরপর দুই পক্ষের সম্মতিতে বাড়ানো যাবে চুক্তির মেয়াদ।

আগামী নভেম্বরে আন্তর্জাতিক বিরতির সময় নতুন চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম। তবে স্কালোনির পাশাপাশি তার কোচিং স্টাফকেও ধরে রাখতে চায় এএফএ।

আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই আকাশি-নীলদের সোনালী সময় উপহার দিয়ে চলেছেন লিওনেল স্কালোনি। কোপা আমেরিকার থেকে শুরু করে ফিনালিসিমা এবং ২০২২ সালে কাতারের মাটিতে ৩৬ বছরের বিশ্বকাপ শিরোপার অপেক্ষা অবসান ঘটিয়েছেন এই মাস্টারমাইন্ড।

উল্লেখ্য, নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা দুটি প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে। ১৩ নভেম্বর উরুগুয়ের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। এরপর ১৭ নভেম্বর ঘরের মাঠ কর্ডোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকাকে আতিথ্য দেবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here