Home সারাদেশ পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, পরিচালক আটক ও মাদরাসা ভাঙচুর

পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, পরিচালক আটক ও মাদরাসা ভাঙচুর

1
0

পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নে আবাসিক মহিলা মাদরাসায় চতুর্থ শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিষ্ঠানটির পরিচালক আবু ইউসুফকে (৪৫) আটক করেছে পুলিশ। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী মাদরাসাটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

গতকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) গভীর রাতে উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের ভাউডাঙ্গা কালুরপাড়া এলাকায় অবস্থিত ‘নুরে মদিনা আবাসিক মহিলা মাদরাসায়’ এ ঘটনা ঘটে। আটক আবু ইউসুফ আতাইকুলা থানার খালিশপুর গ্রামের মৃত ইয়াকুবের ছেলে।

স্থানীয়রা জানান, স্থানীয় ইসায় প্রামাণিকের বাড়ি ভাড়া নিয়ে আবু ইউসুফ কয়েক বছর আগে ওই মহিলা মাদরাসা গড়ে তুলে সেটি পরিচালনা করছেন। বৃহস্পতিবার গভীর রাতে মাদরাসার চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে জোরপূর্বক নিজের শয়নকক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন তিনি। এ সময় ওই শিক্ষার্থীর এক সহপাঠী ঘটনাটি দেখতে পেয়ে বাইরে গিয়ে চিৎকার শুরু করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করেন এবং অভিযুক্ত পরিচালককে আটক করে পুলিশে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবু ইউসুফকে আটক করে থানায় নিয়ে যায়। শুক্রবার সকালে এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী ভাড়া বাড়িতে গড়ে ওঠা মাদরাসাটিতে ব্যাপক ভাঙচুর চালান এবং অগ্নিসংযোগ করেন।

পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির চাচা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। অপ্রতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here