Home জাতীয় স্তন ক্যান্সার নিয়ে সচেতনতায় ‘গোলাপি সড়ক শোভাযাত্রা’ শুরু

স্তন ক্যান্সার নিয়ে সচেতনতায় ‘গোলাপি সড়ক শোভাযাত্রা’ শুরু

2
0

স্তন ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় ও চিকিৎসার গুরুত্ব তুলে ধরতে ঢাকা-বরিশাল-ঢাকা রুটে দুই দিনব্যাপী ‘গোলাপি সড়ক শোভাযাত্রা’র আয়োজন করেছে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে এ শোভাযাত্রা শুরু হয়। চলবে শনিবার (২৪ অক্টোবর) পর্যন্ত।

এ শোভাযাত্রার মাধ্যমে রাজধানীর পাশাপাশি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মানুষের মধ্যে স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হবে।

শোভাযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন দেশের প্রথম ক্যান্সার রোগতত্ত্ব ও প্রতিরোধ বিশেষজ্ঞ এবং ফোরামের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।

তিনি বলেন, প্রাথমিক অবস্থায় স্তন ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। শহর থেকে গ্রাম পর্যন্ত কারও যেন স্তন ক্যান্সার না হয়, সে জন্য সচেতনতা বৃদ্ধিতেই এ গোলাপি সড়ক শোভাযাত্রা।

ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটির প্রেসিডেন্ট ড. সৈয়দ হুমায়ুন কবির বলেন, স্তন ক্যান্সার প্রতিরোধে সামাজিক সচেতনতা ও নিয়মিত স্ক্রিনিংয়ের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here